নিরাপত্তা কেন্দ্র

হ্যালো, অভিভাবক! এই পৃষ্ঠায় আপনি TikTok সম্পর্কে বুঝতে, তথ্য এবং সংস্থানগুলি এবং অ্যাপ ও কমিউনিটির মাধ্যমে সর্বোত্তম অভিজ্ঞতা লাভ করতে আপনার সন্তানকে কিভাবে সহায়তা করতে হবে তা দেখতে পারবেন।

আরও সহজে, আমরা আপনার সন্তানের আরো সাধারণভাবে, কিশোর কিশোরীদের সামগ্রিক অনলাইন অভিজ্ঞতার জন্য আপনাকে একটি সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করি। ইন্টারনেট নিরাপত্তা, অনলাইন গোপনীয়তা, এবং তাদের জন্য উপলব্ধ বিকল্পগুলি সম্পর্কে আগেই তাদের সাথে কথাবার্তা বলা শুরু করুন। এক্ষেত্রে আপনার পথপ্রদর্শণ অমূল্য হতে পারে!

TikTok কী?

সংক্ষিপ্ত-আকারের মোবাইল ভিডিওগুলির জন্য TikTok বিশ্বের অন্যতম গন্তব্যস্থল। আমাদের লক্ষ্য হল বিশ্বের সৃজনশীলতা, জ্ঞান, এবং দৈনন্দিন জীবনের স্মরণীয় মুহূর্তগুলিকে ধরে রাখা এবং উপস্থাপিত করা। TikTok সকলকে সরাসরি তাদের স্মার্টফোন থেকে একজন স্রষ্টা হওয়ার ক্ষমতা দেয় ও ব্যবহারকারীদের তাদের ভিডিওগুলির মাধ্যমে তাদের আবেগ এবং সৃজনশীল অভিব্যক্তি শেয়ার করতে উৎসাহিত করার দ্বারা একটি কমিউনিটি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

TikTok কাদের জন্য?

TikTok 13 বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য। অনুগ্রহ করে 13 বছরের কম বয়সী বাচ্চাদের অ্যাপটি ব্যবহার করতে দেবেন না।

আপনি যদি জানতে পারেন যে আপনার 13 বছরের কম বয়সী সন্তান একটি TikTok অ্যাকাউন্টের জন্য নিবন্ধন করেছে তাহলে আপনি https://www.tiktok.com/legal/report/privacy এ আমাদের সতর্ক করতে পারেন। আমরা অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেব।

"যথাযথ ব্যবহার সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে আমাদের পরিষেবার শর্তাবলী এবং সম্প্রদায়ের মূলনীতি দেখুন।

আমি কি আমার কিশোর সন্তানকে TikTok ডাউনলোড করা থেকে বিরত করতে পারব?

আমরা আপনাকে আপনার সন্তান যে অ্যাপগুলি ডাউনলোড করতে পারে সেগুলি সহ, তার ইন্টারনেট ব্যবহারের উপর নজর রাখতে উৎসাহিত করব। iOS এবং Android উভয়ই অভিভাবকীয় নিয়ন্ত্রণগুলি প্রদান করে যা আপনাকে ডিভাইস স্তরে নির্দিষ্ট কিছু অ্যাপ, বৈশিষ্ট্য, সিনেমা, সঙ্গীত, এবং যাবতীয় কিছু অবরুদ্ধ করতে দেয়।

যেহেতু TikTok 13 বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য, আমরা এটিকে কঠোরভাবে 12+ অ্যাপ স্টোর রেটিং দিয়েছি। এটি আপনাকে সহজেই আপনার কম বয়সী সন্তানের ফোন থেকে অ্যাপটিকে ব্লক করার জন্য ডিভাইস-ভিত্তিক অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবহার করতে দেয়।

আরও অভিভাবকীয় নিয়ন্ত্রণ ( বা \"সীমাবদ্ধতাগুলি'), এবং কিভাবে সেগুলি সক্রিয় করবেন, তার জন্য, অনুগ্রহ করে Apple App Store বা Google Play Store -এর নির্দেশাবলী দেখুন।

কারা তাদের ভিডিওগুলি দেখতে পারবেন বা তাদের বার্তা পাঠাতে পারবেন তা কিভাবে আমার সন্তান নিয়ন্ত্রণ করবে?

কারা তাদের আপলোড করা কন্টেন্ট দেখতে পারবেন, তাদের অনুসরণ করতে পারবেন, এবং বার্তা পাঠাতে পারবেন তা ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট ব্যক্তিগত করার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। একটি ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে, ব্যবহারকারীরা অনুসরণকারীদের অনুমোদিত বা প্রত্যাখান করতে পারেন এবং তাদের আপলোড করা কন্টেন্ট এবং আগত বার্তাগুলি শুধুমাত্র অনুসরণকারীদের জন্য সীমাবদ্ধ করতে পারেন।

একজন ব্যবহারকারীর একটি সর্বজনীন প্রোফাইল থাকলে, TikTok অ্যাপে সাইন ইন করে থাকা যে কেউ ওই ব্যবহারকারীর সর্বজনীন ভিডিওগুলি দেখতে পারবেন। যাইহোক, শুধুমাত্র অনুমোদিত অনুসরণকারীরা ওই ব্যবহারকারীকে একটি বার্তা পাঠাতে পারবেন।

ব্যবহারকারীদের একটি সর্বজনীন বা ব্যক্তিগত যাই অ্যাকাউন্ট থাকুক না কেন, তারা সবসময় পারবেন:

  • যে কোনো সময় তাদের সাথে যোগাযোগ করতে অন্যদের অবরুদ্ধ করতে
  • একটি ভিডিও ব্যক্তিগতভাবে সংরক্ষণ করতে যাতে তার কন্টেন্ট অন্য কোনো ব্যবহারকারী দেখতে না পারেন
  • মন্তব্য, ডুয়েট, বা বার্তাগুলির উপর নিষেধাজ্ঞা সক্রিয় করতে",

আপনার কিশোর সন্তানকে তাদের TikTok অভিজ্ঞতা নিয়ন্ত্রণ করার জন্য সহায়তা করতে আরও সেটিংসের জন্য, আমাদের সরঞ্জাম পৃষ্ঠা দেখুন।

অনুগ্রহ করে মনে রাখবেন: এমনকি একটি ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে, আপনার প্রোফাইল তথ্য - প্রোফাইল ফটো, ইউজারনেম, এবং জীবনপঞ্জি সহ - সমস্ত ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হবে। আপনার কিশোর সন্তানকে তার প্রোফাইলে, বয়স, ঠিকানা, বা ফোন নম্বরের মত ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার পরামর্শ দিন।

আমার কিশোর সন্তান কিভাবে অনুপযুক্ত সামগ্রী বা আচরণের রিপোর্ট করবে?

আপনি বা আপনার সন্তান যদি এমন কিছু দেখেন যা আমাদের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করতে পারে, অনুগ্রহ করে সেটি রিপোর্ট করুন যাতে আমাদের মডারেশন দল যথাযথ পদক্ষেপ নিতে পারে। ব্যবহারকারীরা অ্যাপের মধ্যের একটি নির্দিষ্ট ভিডিও, ব্যবহারকারী বা মন্তব্য সম্পর্কে রিপোর্ট করতে পারেন।

উপরন্তু, আপনার সন্তান, তার সামগ্রী দেখা বা তাকে বার্তা পাঠানো থেকে অন্য ব্যবহারকারীকে অবরুদ্ধ করতে পারে।